Recents in Beach

Primary Tet Evs Online Mock Test Bengali Part - 09

 

Primary Tet Evs Online Mock Test in Bengali Part - 09 পরিবেশ বিজ্ঞান অনলাইন মকটেস্ট প্রাইমারি টেট পর্ব - ০

Primary Tet Evs Online Mock Test Bengali Part - 09
Primary Tet Mock Test - 9


পরিবেশ বিজ্ঞানের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



প্রিয় বন্ধুরা , 
                        আজ তোমাদের জন্য শেয়ার করছি Primary Tet EVS Online Mock Test in Bengali Part - 9 । পরিবেশ বিজ্ঞান থেকে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই রকম প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে 
               সুতরাং আর সময় নষ্ট না করে আগে 30 টি প্রশ্নোত্তর ভালো করে পড়ে নিন তারপর নীচের মক টেস্টটিতে অংশ নিন .



1. ম্যাপ পড়ার ক্ষমতা হল -

[A] ভালাে আঁকা ও রং করার ক্ষমতা
[B] গ্লোবে জায়গা দেখে তার অবস্থান গণনা করার ক্ষমতা
[C] ব্যাখ্যা করার ক্ষমতা
[D] বিভিন্ন জায়গার মধ্যে দূরত্ব, অবস্থান ও দিক নির্দেশ করার ক্ষমতা

Ans - বিভিন্ন জায়গার মধ্যে দূরত্ব, অবস্থান ও দিক নির্দেশ করার ক্ষমতা


2. পরিবেশবিদ্যার ক্লাসে গল্প বলা, কবিতা শােনানাে হলে -

[A] পড়া উপভােগ্য ও আগ্রহােদ্দীপক হয়
[B] কল্পনাশক্তির উন্নতি হয়
[C] ছাত্রদের মধ্যে যে ভাষার ও সংস্কৃতির বৈষম্য আছে তার প্রতি যত্ন নেওয়া হয়
[D] ছাত্রদের আগ্রহকে ঠিক পথে চালনা করা

Ans - পড়া উপভােগ্য ও আগ্রহােদ্দীপক হয়


3. ছাত্রদের বিভিন্ন ধরণের জ্বালানি সম্পর্কে অবহিত করবার জন্য সবচেয়ে ভালাে কোনটি ?

[A] জ্বালানি সম্পর্কে একটি চার্ট দেখানাে প্রয়ােজন
[B] ছাত্রদের বিভিন্ন জ্বালানির একটি তালিকা তৈরি করতে বলা
[C] ক্লাসে জ্বালানির কিছু নমুনা দেখানাে
[D] একটি ছােটো ডকুমেন্টারি ফিল্ম দেখিয়ে ছাত্রদের সঙ্গে জ্বালানি সম্পর্কে আলােচনা করা

Ans - একটি ছােটো ডকুমেন্টারি ফিল্ম দেখিয়ে ছাত্রদের সঙ্গে জ্বালানি সম্পর্কে আলােচনা করা

4. প্রত্যেক ছাত্রের ব্যক্তিগত অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যা ক্লাসে গুরুত্ব নেবার ফলে শিক্ষকের কী সুবিধা হয় ?

[A] ছাত্রদের অভাবিত অভিজ্ঞতাগুলি সম্পর্কে জানা যায়
[B] ছাত্রদের ভাষা ও যােগাযােগ করার দক্ষতা বাড়ে
[C] পরিবেশবিদ্যার তথ্যগুলিকে ছাত্রদের অভিজ্ঞতার সাথে যুক্ত করা এবং তাদের মধ্যে পড়ার আগ্রহ জাগানাে
[D] যখন ছাত্রের কথা বলবে তখন শিক্ষক খানিকটা বিশ্রাম পাবে

Ans - পরিবেশবিদ্যার তথ্যগুলিকে ছাত্রদের অভিজ্ঞতার সাথে যুক্ত করা এবং তাদের মধ্যে পড়ার আগ্রহ জাগানাে

5. প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পড়ানাের জন্য নিম্নলিখিত কোনটি একটি বিশেষ উদ্দেশ্য -

[A] ছাত্রদের বিভিন্ন বিশেষ শব্দ সম্পর্কে অবহিত করা
[B] পরিবেশবিদ্যাতে ব্যবহৃত বিভিন্ন বিশেষ শব্দ সম্পর্কে অবহিত করা
[C] ছাত্রদের জানানাে তারা কী বই পড়বে যাতে তাদের পরিবেশবিদ্যা জ্ঞানের উন্নতি হয়
[D] ছাত্রদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যার পড়ানাের সঙ্গে সম্পর্ক স্থাপন করানাে

Ans - ছাত্রদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যার পড়ানাের সঙ্গে সম্পর্ক স্থাপন করানাে

6. মধ্যাহ্ন অবসরের পর পরিবেশ বিদ্যার ক্লাসে শিক্ষক দেখলেন ছাত্ররা কিছু মন দিয়ে শুনছে না এ অবস্থার তার কী করা উচিত ?

[A] তিনি অডিও ভিস্যুয়াল যন্ত্র ব্যবহার করে পড়তে আগ্রহী করে তুলবেন
[B] তাড়াতাড়ি বিষয় পরিবর্তন করবেন
[C] ছাত্রদের খেলার মাঠে নিয়ে যাবেন
[D] ছাত্রদের বলবেন ডেস্কে মাথা রেখে বিশ্রাম নিতে

Ans - তিনি অডিও ভিস্যুয়াল যন্ত্র ব্যবহার করে পড়তে আগ্রহী করে তুলবেন

7. একটি কো-এডুকেশন স্কুলে শিক্ষকের কী করা উচিত ?

[A] ছাত্র ও ছাত্রীদের আলাদা সারিতে বসাবেন
[B] ছাত্রদের ছাত্রীদের থেকে বেশি সুযোগ দেবেন
[C] কাউকে তিনি বিশেষ সুযােগ দেবেন না
[D] প্রয়ােজন অনুযায়ী শিক্ষক বিশেষ ব্যবস্থা নেবেন

Ans - প্রয়ােজন অনুযায়ী শিক্ষক বিশেষ ব্যবস্থা নেবেন

8. সামাজিকীকরণের একটি মূল নীতি

[A] ধর্ম
[B] শিক্ষা
[C] জাতি
[D] অনুকরণ

Ans -  শিক্ষা

9. বাতাসের গতিবেগ যা দিয়ে মাপা যায় -

[A] সিসমােগ্রাফ
[B] হাইগ্রোমিটার
[C] অ্যানিমােমিটার
[D] স্পিডােমিটার

Ans - অ্যানিমােমিটার

10. পৃথিবীতে প্রথমে প্রাণের আবির্ভাব ঘটেছিল -

[A] স্থলভাগে
[B] বায়ুমণ্ডলে
[C] সমুদ্রে
[D] সবখানে

Ans - সমুদ্রে


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Primary Tet Maths - Class 1

Primary Tet Maths - Class 2

👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆


11. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশটি হল -

[A] আফ্রিকা
[B] ইউরােপ
[C] আন্টার্কটিকা
[D] ওশিয়ানিয়া

Ans - ওশিয়ানিয়া

12. নিম্নলিখিত কোনটি থেকে অক্সিজেন সব থেকে বেশি নির্গত হয় ?

[A] মিষ্টজলের বাস্তুতন্ত্র
[B] মরুভূমির বাস্তুতন্ত্র
[C] মহাসমুদ্রের বাস্তুতন্ত্র
[D] জলাভূমির বাস্তুতন্ত্র

Ans - মহাসমুদ্রের বাস্তুতন্ত্র

13. ওড়িশার ভিতরকণিকা একটি -

[A] চিরহরিৎ অরণ্য
[B]ম্যানগ্রোভ অরণ্য
[C] পর্ণমােচী অরণ্য
[D] উদ্ভিদ উদ্যান

Ans - ম্যানগ্রোভ অরণ্য

14. চার্লস ডারউইন ছিলেন -

[A] গণিতবিদ
[B] ভাষাবিদ
[C] বিবর্তনবিদ
[D] নৃতত্ত্ববিদ

Ans - বিবর্তনবিদ

15. সুন্দরবন ব্যতীত পশ্চিমবাংলার যে অরণ্যে অন্য ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত তা হল -

[A] বক্সা
[B] জলদাপাড়া
[C] গরুমারা
[D] চিলাপাতা

Ans -  বক্সা

16. ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী ?

[A] মােটরযান দূষণ নিয়ন্ত্রণ
[B] জলশােধন
[C] তাপবিদ্যুৎ উৎপাদন
[D] আণবিক বিদ্যুৎ উৎপাদন

Ans - মােটরযান দূষণ নিয়ন্ত্রণ

17. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্মগ-এ বিশেষভাবে পাওয়া যায় ?

[A] কার্বন মনােক্সাইড
[B] কার্বন ডাই অক্সাইড
[C] মিথেন
[D] সালফার ডাই অক্সাইড

Ans - সালফার ডাই অক্সাইড

18. নিম্নলিখিতগুলির মধ্যে কত ডেসিবেলের ওপর শব্দমাত্রা খুব ক্ষতিকর ?

[A] 50
[B] 80
[C] 60
[D] 100

Ans - 100

19. নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় বিপর্যয়ের সঙ্গে যুক্ত ?

[A] মিনামাটা
[B] চেরনােবিল
[C] ভােপাল
[D] চাষনালা

Ans - চেরনােবিল

20. নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে ?

[A] সালফার ডাই অক্সাইড
[B] মিথেন
[C] ক্লোরিন
[D] ক্লোরােফ্লুরাে কার্বন

Ans - সালফার ডাই অক্সাইড

21. বায়ুদূষণের ফলে উদ্ভূত রােগ হল -

[A] হেপাটাইটিস
[B] ব্রঙ্কাইটিস
[C] টিউবারকিউলােসিস
[D] প্লুরােসিস

Ans - ব্রঙ্কাইটিস

22. হাসপাতাল, স্কুলের মতাে নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমােদিত সর্বাধিক শব্দ প্রাবল্যমাত্রা হল-

[A] 65 ডেসিবেল
[B] 55 ডেসিবেল
[C] 50 ডেসিবেল
[D] 80 ডেসিবেল

Ans - 50 ডেসিবেল

23. মােটরযান থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম হল -

[A] পারদ
[B] ক্যাডমিয়াম
[C] সিসা
[D] টাংস্টেন

Ans - সিসা

24. ধোঁয়াশা কী ?

[A] ঘন কুয়াশা
[B] আগ্নেয়গিরির ধোঁয়া
[C] কুয়াশা ও ধোঁয়া
[D] তাপবিদ্যুতের ধোঁয়া

Ans - কুয়াশা ও ধোঁয়া

25. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হল -

[A] 85 ডেসিবেল
[B] 70 ডেসিবেল
[C] 65 ডেসিবেল
[D] 80 ডেসিবেল

Ans - 65 ডেসিবেল

26. ওজোন স্তর বিনাশের জন্য যে গ্যাসটি বেশি দায়ী, তা হল

[A] হিলিয়াম
[B] অ্যামােনিয়াম
[C] নিয়ন
[D] ক্লোরােফ্লুরাে কার্বন

Ans - ক্লোরােফ্লুরাে কার্বন

27. গ্যাসের মধ্যে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র কঠিন অথবা তরল কণার সম্মিলিত সমষ্টিকে বলে -

[A] ধোয়া
[B] ধোঁয়াশা
[C] ফিউম
[D] এরােসল

Ans - এরােসল

28. বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হল -

[A] রেচন
[B] শ্বসন
[C] সালােকসংশ্লেষ
[D] বিয়ােজন

Ans - সালােকসংশ্লেষ

29. ফুকুশিমা দুর্ঘটনা ঘটেছিল যে বছরে -

[A] 2009
[B] 2012
[C] 2010
[D] 2011

Ans - 2011

30. পৃথিবীর কোন অঞ্চলে ওজোন গহুর স্পষ্টভাবে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ?

[A] আমেরিকায়
[B] ইউরােপে
[C] এশিয়ায়
[D] অ্যান্টার্কটিকায়

Ans - অ্যান্টার্কটিকায়





নীচের মকটেস্টটি দিয়ে কে কত পেয়েছেন কমেন্ট করে জানান -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ